সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মারা গেছেন

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান মিজান পপির মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, মঙ্গলবার রাতে পপির মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত ১টার দিকে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

বুধবার ফজরের নামাজের পর ঢাকায় মরিয়ম বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর গুলশানের নিকেতনে নিজের বাসায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ওই রাতেই তাঁকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

মরিয়ম বেগমের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। পপি ও মৌসুমী চাচাতো বোন হওয়ায় মরিয়ম বেগমকে নিজের শাশুড়ি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ওমর সানি লিখেছেন, “মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মাও আমার আমার শাশুড়ি।

“৯৭ থেকে তাকে আমি সব সময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে । আল্লাহ জান্নাত নসিব করুন। ক্রমাগত ভাবে মুরুব্বীদেরকে হারাচ্ছি তারপর আমার যাওয়ার পালা।“

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: