সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ রায়

ডেইলি সিলেট ডেস্ক ::

সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ হিসেবে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর দীর্ঘদিন ধরে ফেলুদা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

বয়সের কারণে একসময় এই চরিত্র থেকে সরে দাঁড়ালেও এবার সত্যজিৎ রায়ের গল্পের হাত ধরেই আবারও ক্যামেরার সামনে ফিরছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সত্যজিৎ রায়ের নির্বাচিত ছোটগল্প অবলম্বনে নির্মিত নতুন একটি কাজে দেখা যাবে সব্যসাচীকে। কাজটি পরিচালনা করবেন সত্যজিতের ছেলে সন্দীপ রায়।

এর আগে সন্দীপ রায়ের পরিচালনায় সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে ‘সত্যজিতের প্রিয় গল্প’ ও ‘সত্যজিতের গপ্পো’র মতো একাধিক ধারাবাহিক নির্মিত হয়েছিল। দর্শকদের কাছেও সেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার একই ধারায় সত্যজিৎ রায়ের আরও কিছু নির্বাচিত গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন সন্দীপ।

নতুন এই কাজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সব্যসাচী চক্রবর্তী। তবে এটি ছোটপর্দা নাকি অন্য কোনো মাধ্যমের জন্য তৈরি হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি। পাশাপাশি সত্যজিৎ রায়ের কোন গল্পে সব্যসাচীকে দেখা যাবে, সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে কাজটির শুটিং শুরু হতে পারে।

উল্লেখ্য, সব্যসাচী চক্রবর্তীকে সর্বশেষ দেখা গেছে ‘অচিন্ত্য আইচ’ ধারাবাহিকের নতুন পর্বে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: