সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গাজা চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে ইসরায়েল

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে হামাস ও কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠী। মঙ্গলবার (১৮ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া কায়রোতে ফাতাহর ডেমোক্রেটিক ন্যাশনাল কারেন্টের প্রধান মোহাম্মদ দাহলানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজার রাজনৈতিক ও মাঠপর্যায়ের পরিস্থিতি, যুদ্ধবিরতি আলোচনা এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

আল-হাইয়া পরে বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর নেতা ও প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে তিনি মধ্যস্থতাকারী ও মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনার বিষয়ে তাদের অবহিত করেন।

বৈঠক শেষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নেতারা অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গড়িমসি করছে এবং আগে সম্মত হওয়া কয়েকটি প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

এদিকে গাজা যুদ্ধবিরতি এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মার্কিন দূত জ্যারেড কুশনার সম্প্রতি কায়রোতে আল-হাইয়ার সঙ্গে এবং পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। তবে ইসরায়েল হামাসের নিরস্ত্রীকরণকে যে কোনো সেনা প্রত্যাহার ও পুনর্গঠনের পূর্বশর্ত হিসেবে দেখায়। ফলে যুদ্ধবিরতি পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনো অচলাবস্থা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: