সর্বশেষ আপডেট : ২৪ মিনিট ৪১ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ায় সব নৌ চলাচল বন্ধ

ডেইলি সিলেট ডেস্ক ::

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি, সি-ট্রাকসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে যাত্রী এবং পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে চলাচলকারী ফেরি মহানন্দার ব্যবস্থাপক মো. ফয়সাল বলেন, “৩ নম্বর সিগন্যাল এবং নদীতে ঢেউ অনেক বেশি থাকায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। সিগন্যাল উঠে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।”

চেয়ারম্যান ঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন বলেন, “বুধবার দুপুরে ফেরি মহানন্দা নলচিরা ঘাট থেকে ফিরে চেয়ারম্যান ঘাটে যাত্রী ও যানবাহন নামানোর পর নদীতে নোঙর করে রাখা হয়েছে। যার কারণে ঘাটে হাতিয়া অভিমুখী পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন লেগে আছে।”

এ ছাড়া দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা আটকা পড়েছেন। ঘাটে ভালো আবাসিক হোটেল বা শৌচাগার না থাকায় যাত্রী ও পরিবহনের চালক, সহকারীদের সীমাহীন কষ্ট করতে হচ্ছে বলে জানান তিনি।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘‘সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাইজদী শহরে ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।’’

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: