সর্বশেষ আপডেট : ৩৫ মিনিট ৩৭ সেকেন্ড আগে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আওয়ামী লীগ নেতাদের ডিসেম্বরে ফেরার ঘোষণা ‘পলিটিক্যাল ব্লাফ’

ডেইলি সিলেট ডেস্ক ::

গোপালগঞ্জে সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সশস্ত্র মহড়াকে দলটির রাজনৈতিক ‘দেউলিয়াত্ব’ বলে আখ্যা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি মন্তব্য করেছেন, পাকিস্তান এ দেশের যে ক্ষতি করেছিল, আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে। অন্যদিকে, গোপালগঞ্জের ওই উসকানিমূলক ঘটনায় বর্তমান সরকার সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন।

গত রোববার গোপালগঞ্জ জেলায় দিনব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সশস্ত্র মহড়া এবং এর জেরে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের প্রেক্ষাপটে সরকারের শীর্ষ পর্যায় থেকে এই কড়া প্রতিক্রিয়া জানানো হলো।

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, “গোপালগঞ্জে যা ঘটেছে, তা আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। এটি মূলত তাদের রাজনীতিতে ফেরার একটি অপকৌশল মাত্র।” আওয়ামী লীগ সবসময়ই সহিংসতায় বিশ্বাস করে উল্লেখ করে তিনি আরও বলেন, “এই দলটি দেশের যে কতটা ক্ষতি করেছে, তা আমরা এখনও মানুষকে পুরোপুরি বোঝাতে পারিনি। এরা যদি আবারও ফিরে আসে, তবে দেশের অগণিত মানুষের প্রাণ চরম বিপন্ন হবে।” ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে তিনি স্রেফ ‘পলিটিক্যাল ব্লাফ’ (রাজনৈতিক ভাঁওতাবাজি) বলে মন্তব্য করেন।

একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “রোববার গোপালগঞ্জের ঘটনায় সরকার চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। বর্তমান সরকার কোনো ধরনের সংঘাত চায় না, বরং আমরা দেশের সাধারণ জনগণকে শান্তিতে ও নিরাপদে রাখতে বদ্ধপরিকর।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: