সর্বশেষ আপডেট : ৩৫ মিনিট ২০ সেকেন্ড আগে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হামে মৃত্যু এখন ‘স্রেফ সংখ্যা’, রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না: তাজনূভা জাবীন

ডেইলি সিলেট ডেস্ক ::

হামে মৃত্যু রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না। এখন মৃত্যু স্রেফ সংখ্যা বলে মন্তব্য করেছেন অলটারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটির নেত্রী তাজনূভা জাবীন। তিনি আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) ফেইসবুকে নিজের ফেরিফাইড অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তাজনুভা লেখেন, গতকালও হামে ৮ জন মারা গেছে, মোট মৃত্যু ১৩০০। এটা সরকারি হিসাব। কি অবিশ্বাস্যভাবে আমরা এই মৃত্যুগুলোকে এখন স্রেফ সংখ্যা হিসেবে দেখছি। কোন আওয়াজ নাই এই চলমান মৃত্যু নিয়ে। হামের টিকা সংক্রান্ত অনিয়মের তদন্ত করতে এই মাসে ৩ সদস্যের তদন্ত কমিটি হয়েছে (!!!) কিন্তু যারা এরইমধ্যে আক্রান্ত, তাদের চিকিৎসার অগ্রাধিকারের বিষয়ে কোন আলাপ নাই। ঢাকার বাইরে অন্যান্য জেলা উপজেলা পর্যায়ে, পার্বত্য অঞ্চলে হামের রোগীর চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বের কোন আলাপ নাই। কোন তৎপরতা নাই। কেন মৃত্যু বন্ধ হচ্ছে না এর কোন আলোচনা সমালোচনা নাই। কারণ এই মৃত্যুগুলো রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না। হাম নিয়ে রাজনীতি শেষ সব পক্ষের। এখন মৃত্যু স্রেফ সংখ্যা।

গত সংসদ নির্বাচনে তাজনুভা জাবীন এনসিপি থেকে ঢাকা-১৭ আসনের ঘোষিত প্রার্থী ছিলেন। দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ‘অস্বচ্ছতা’ ও জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার জেরে সৃষ্টি হওয়া সংকটের প্রেক্ষাপটে তিনি গত বছরের ২৮ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিন অনুসারে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২১৩ জন। মারা যাওয়াদের মধ্যে হাম শনাক্ত হয়েছে মাত্র ১০৫ জনের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: