সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পার্থ শেখের ভূয়সী প্রশংসায় তৌসিফ মাহবুব

ডেইলি সিলেট ডেস্ক ::

ছোট পর্দার তরুণ অভিনেতা পার্থ শেখ। দীর্ঘ প্রায় সাত মাসের বিরতির পর নতুন নাটক ‘অমর প্রেম’ দিয়ে পর্দায় ফিরেছেন তিনি। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। পার্থ শেখের অভিনয়ও প্রশংসা কুড়াচ্ছে দর্শকমহলে।

আর এই প্রশংসার মধ্যেই পার্থ শেখকে নিয়ে আর একটু প্রশংসা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

নিজের ফেসবুকে পার্থ শেখের একটি ছবি শেয়ার করে তৌসিফ মাহবুব লেখেন, ‘পর্দা খুঁজে পেল আরো একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।’

তৌসিফ মাহবুবের পাশাপাশি ছোট পর্দার আরো বেশ কয়েকজন নির্মাতা ও অভিনয়শিল্পীও পার্থ শেখের অভিনয়ের এবং তার ফেরার প্রশংসা করেছেন।

সিনিয়রদের এমন উৎসাহ ও ভালোবাসাকে নিজের জন্য বড় প্রাপ্তি বলেই মনে করছেন এই অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: