সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

ডেইলি সিলেট ডেস্ক ::

নীলফামারীর কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে এবার কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ এ তথ্য জানান।

এর আগে দায়িত্ব অবহেলার দায়ে পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা (ট্যাগ অফিসার) সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

১৯ জুলাই কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে সকাল ১০টায় এইচএসসি পরীক্ষার ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। সেই প্রশ্নেই তারা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দেন।

পরে ভুল ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর অতিরিক্ত সময় দিয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ২১ জুলাই প্রতিবেদন দাখিল করে। সেখানে দায়িত্বে অবহেলার সত্যতা পাওয়ায় পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলমকে অব্যাহতি দেওয়া হয়।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বলেন, সেখানে দায়িত্ব অবহেলার দায়ে অধ্যক্ষকে অব্যাহতি দিয়ে ওই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: