সর্বশেষ আপডেট : ১ মিনিট ৮ সেকেন্ড আগে
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠেও যেন বর্তমান প্রজন্ম ভালো করতে পারে, সেই প্রত্যাশা থাকবে।’

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। নতুন প্রজন্ম যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদের সহযোগিতা করবে।’

তারেক রহমান বলেন, ‘নতুন প্রজন্মকে প্রকৃতির যত্ন নেওয়ার পাশাপাশি দেশের সম্পদ রক্ষা করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: