সর্বশেষ আপডেট : ৩০ মিনিট ১২ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ডেইলি সিলেট ডেস্ক ::

সেপ্টেম্বরে এক দফা বড় বৃদ্ধির পর টানা দ্বিতীয় মাসের মত জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নভেম্বরেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের দামেই বিক্রি হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে নভেম্বরের জন্য দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

আদেশে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত জ্বালানি তেলের মূল্যহার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে নভেম্বর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। সর্বশেষ নির্ধারিত দাম আগামী ১ নভেম্বর থেকেও কার্যকর থাকবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৬ অক্টোবরের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এর আগে সেপ্টেম্বর মাসে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছিল সরকার। গত ২০ সেপ্টেম্বর নেওয়া ওই সিদ্ধান্ত ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

ওই মূল্যবৃদ্ধির আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সেপ্টেম্বরে ওই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর অক্টোবর মাসেও চার ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।

এর আগে ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। পরে সেপ্টেম্বরে আরও ২০ টাকা বাড়ানো হয়। ফলে এপ্রিলের আগের দামের তুলনায় ডিজেলের দাম লিটারে ৩৫ টাকা বেড়েছে।

সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে আসছে। তবে সাম্প্রতিক কয়েক মাসে ওই পদ্ধতিতে নিয়মিত মূল্য সমন্বয় করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: