সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জোহরা তাজউদ্দীনকে নিয়ে প্রামাণ্যচিত্র, প্রিমিয়ার ১১ জুলাই

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশের রাজনীতি ও নারী আন্দোলনের এক ব্যতিক্রমী নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের ওপর নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র “জোহরা: দুঃসময়ের কান্ডারী”। ইংরেজি নাম “Zohra: A Trailblazer of Troubled Times”।

আশি মিনিট দৈর্ঘ্যের এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র সন্দীপ কুমার মিস্ত্রী। চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল প্রামাণ্যচিত্রটির তত্ত্বাবধানে ছিলেন।

ছবিটি প্রযোজনা করেছেন সৈয়দা জোহরা তাজউদ্দীনের পরিবারের সদস্যরা।

আগামী ১১ জুলাই (শনিবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে (শের-ই বাংলা নগর সিভিক সেন্টার, আগারগাঁও, ঢাকা) প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও নারী আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত সৈয়দা জোহরা তাজউদ্দীনের জীবন, সংগ্রাম ও অবদানকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: