সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে তিন লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৫ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা ও আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কৃষকরা বিক্রি করতে চাইলে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টনের বেশি ধান কিনবে, সেই ব্যবস্থা রাখা হয়েছে।

আমন ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর শুরু হবে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর ও ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।

রপ্তানির কারণে নয়, উৎপাদন কম হওয়ায় সুগন্ধি চালের দাম বেড়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আরও উল্লেখ করা হয়, সরকার সুগন্ধি চাল ব্যাপকভাবে রপ্তানি করেছে, তেমন না।

এ সময় আরও জানানো হয়, অল্প পরিমাণ রপ্তানি হয়েছিল, বর্তমানে রপ্তানি বন্ধ আছে।

দেশের কোন এলাকায় কোন ফসল ভালো হয় জানতে ভূমি মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় জরিপ চালাচ্ছে। এছাড়া তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে, এই কমিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করে সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়ার ব্যাপারে সুপারিশ করবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: