সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

ডেইলি সিলেট ডেস্ক ::

তিনিই চাণক্য। তিনিই চালিকাশক্তি। ডাগআউটে এই ব্রাজিল দলের আসল শক্তি এখন কার্লো আনচেলত্তি। এমনিতে লোকটা রাশভারী প্রকৃতির। দল চাপে পড়লেও তিনি চাপে পড়েন না। বা পড়লেও সেটা প্রকাশ করেন না। আবার জয়ে বিশেষ উচ্ছ্বাসও দেখা যায় না তার চোখেমুখে। তবে তার একটা স্বভাব বড় লক্ষনীয়। চুইংগাম বড় ভালোবাসেন ব্রাজিলের হেড কোচ। সেই চুইংগাম নিয়েই এবার বড়সড় এক কাণ্ড ঘটে গেল ব্রাজিলের ম্যাচ চলাকালীন।

মাঠে তখন বাঁচা-মরার লড়াই করছে ব্রাজিল। প্রতিপক্ষও শক্তিশালী জাপান। কিন্তু এর মধ্যেই হঠাৎ দেখা গেল রিজার্ভবেঞ্চের সামনে হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে এনড্রিক। যা খুলে কিছু একটা তুলে মুখে পুরলেন তিনি। তারপর প্যাকেটটা ধরালেন পাশে থাকা দানিলোকে। ব্রাজিলীয়ান মিডফিল্ডার আবার ভেতরে থাকা বস্তু দিলেন অন্য সতীর্থদের। পরে সেই গ্যংয়ে যোগ দিলেন দলের সেরা তারকা সাইডবেঞ্চে থাকা নেইমারও। এরপরই এনড্রিকদের দেখে বোঝা গেল, প্যাকেট থেকে চুইংগাম নিচ্ছিলেন তারা। কিন্তু সেই প্যাকেটের মালিক কে? সেখানেই চমক। ওই চুইংগাম ছিল স্বয়ং কোচ কার্লো আনচেলত্তির। অর্থাৎ, খোদ হেড স্যরের খাবারই চুরি করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তার শিষ্যরা। সেই কাজে নেতৃত্ব দিয়েছেন দলের কনিষ্ঠতম সদস্য এনড্রিক। তাতে আবার শামিল নেইমারের মতো কিংবদন্তিও।

এতেই ব্রাজিল দলের পরিবেশটা বোঝা যায়। যে দলে হেডকোচের চুইংগাম চুরি করে দিব্যি ভাগাভাগি করে খেয়ে নিতে পারেন টিমের সবচেয়ে ছোট থেকে সবচেয়ে সিনিয়র সদস্য, সে দলের পরিবেশ যে ফুরফুরে সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও এনড্রিককে ওই চুইংগাম চুরির কোনও শাস্তি পেতে হয়েছিল কিনা স্পষ্ট নয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: