সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারি বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে নদী লাগোয়া নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় সাপ্তাহিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত অথবা কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগ, উজানে ভারতের ত্রিপুরা এবং মিয়ানমার লাগোয়া এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এ সময় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল লাগোয়া উজানে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

তাতে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, মাতামুহরী, হালদা, মুহরী, ফেনী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি দ্রুত বাড়তে পারে।

ফলে চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে (৬-৯ জুলাই) বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটির কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ৪ থেকে ৭ জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু স্থানে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: