সর্বশেষ আপডেট : ৬ মিনিট ২৪ সেকেন্ড আগে
রবিবার, ২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা বাইকে পিকাপের ধাক্কায় নিহত ২

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামের মীরসরাইয়ে মাছবাহী পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) উপজেলার জোরারগঞ্জ থানার পুরাতন মহাসড়কের চৌধুরীহাট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জহির উদ্দিন (৫০) ও জয়নাল আবেদীন (৩৮) । তারা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া কালাপীর শাহ জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বলে বলে স্থানীয়রা বলেছেন।

জহির উদ্দিনের বাড়ি মঘাদিয়া ইউনিয়নে; আর জয়নালের বাড়ি ইছাপুর ইউনিয়নে।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, “জহির ও জয়নাল মোটরসাইকেলে করে বারইয়ারহাট বাজারে যাচ্ছিলেন। পথে তারা বাইক থামালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপ তাদের ধাক্কা দিয়ে চলে যায়।

“স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

পিকাপটি শনাক্ত করতে ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি হালিম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: