সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের

ডেইলি সিলেট ডেস্ক ::

চলতি সপ্তাহে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া পরিচালনা করবে তাইওয়ানের সেনাবাহিনী। সামরিক প্রশিক্ষণকে আরও বাস্তবধর্মী ও যুদ্ধকেন্দ্রিক করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

‘ইমিডিয়েট কমব্যাট রেডিনেস এক্সারসাইজ’ নামের এই মহড়া সোমবার (২২ জুন) শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলবে। এটি তাইওয়ানের সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ। খবর রয়টার্সের।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন ইউনিটকে যুদ্ধ পরিস্থিতিতে মোতায়েন, যুদ্ধক্ষেত্রের পরিবেশ এবং বাস্তব সামরিক কার্যক্রমের সঙ্গে আরও বেশি পরিচিত করে তোলা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই মহড়ায় ‘প্রকৃত সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম’ ব্যবহার করা হবে। এর মাধ্যমে দ্রুত যুদ্ধকালীন প্রস্তুতিতে রূপান্তর, সেনা মোতায়েন এবং যৌথ সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

এদিকে একই দিনে তাইওয়ান জানিয়েছে, দ্বীপটির আশপাশের আকাশসীমায় আবারও বড় সংখ্যায় সামরিক বিমান পাঠিয়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২১টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে। এর মধ্যে জে-১৬ যুদ্ধবিমান, কেজে-৫০০ আকাশভিত্তিক সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান এবং ওয়াই-২০ আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ছিল।

এসব বিমানের মধ্যে ১৯টি তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা অতিক্রম করেছে। পাশাপাশি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দূরপাল্লার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে বলে জানানো হয়েছে।

প্রতিক্রিয়ায় তাইওয়ানও নিজস্ব বাহিনী মোতায়েন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে তাইওয়ান যুক্তরাষ্ট্রের তৈরি নতুন হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করে একটি মহড়া করে। দেশটির সবচেয়ে বড় বার্ষিক সামরিক মহড়া ‘হান কুয়াং’ আগামী আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: