সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

ডেইলি সিলেট ডেস্ক ::

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা-আলজেরিয়ার মধ্যকার ম্যাচে আর্জেন্টিনাকে পরিষ্কার ফেভারিট হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষণ সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। দলটির অভিজ্ঞতা, তারকাবহুল স্কোয়াড এবং সাম্প্রতিক পারফরম্যান্স তাদের এগিয়ে রাখছে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট স্কোয়াকা-এর ম্যাচ-পূর্ব বিশ্লেষণে আর্জেন্টিনাকে ম্যাচটির প্রধান দাবিদার হিসেবে উল্লেখ করা হয়েছে। একই ধরনের মূল্যায়ন দিয়েছে স্পোর্টস মোলে-ও। তাদের মতে, বিশ্বকাপ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্য দলটিকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

তবে আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনি আলজেরিয়ার গতি ও পাল্টা আক্রমণের সক্ষমতার প্রশংসা করেছেন এবং প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের ধারণা, ম্যাচটিতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ। অন্যদিকে ড্রয়ের সম্ভাবনা ১৫ থেকে ২০ শতাংশ এবং আলজেরিয়ার জয়ের সম্ভাবনা ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে রয়েছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচের সম্ভাব্য ফল হতে পারে ২-০, ২-১ অথবা ১-০ ব্যবধানে আর্জেন্টিনার জয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: