সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রেমের নাটক ‘সমান সমান’

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রেম, আত্মত্যাগ ও সমান হওয়ার আকাঙ্ক্ষায় রতন-শিউলির জীবনকথা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সমান সমান’।

রওনক রিপনের পরিচালনায় নাটকটি বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে।

‘সমান সমান’ নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইফুল আলম শামীম এবং সরকার রওনক রিপন।

নাটকের গল্পে দেখা যাবে, ছোটবেলা থেকে শিউলিকে পছন্দ করেস রতন। বড় হয়ে শিউলি ফুল বিক্রি করে আর রতন শহরে ফেরি করে বেড়ায় বাচ্চাদের খেলনাপাতি। ছোটবেলায় এক অসুখে শিউলির একটা পা নষ্ট হয়ে যায়। সেই থেকে এক পায়ে ভর দিয়ে পথে পথে ফুল বিক্রি করে শিউলি। ভালোবাসার টানে শিউলির ছায়াসঙ্গী হয়ে থাকে রতন।

একসময় রতনকে বোঝায় শিউলি সে আর রতন সমান সমান নয়। কারণ, শিউলির একটা পা নেই আর এই ভার রতন কোনো দিনই নিতে পারবে না। এদিকে শিউলির মা মেয়েকে বিয়ে দিতে উঠে পড়ে লাগে। সব জেনে এক লোক শিউলিকে বিয়ে করতে রাজি হয়। বিয়ের দিন-তারিখ ঠিক হয়। এমন খবর শুনে শিউলির মত সমান সমান হতে গাড়ির নিচে পা দিতে যায় রতন। এমনই গল্পে এগিয়ে যাবে নাটকটি।

রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নীশা চৌধুরী। আরও আছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: