সর্বশেষ আপডেট : ১৯ মিনিট ৪ সেকেন্ড আগে
বুধবার, ৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশ দল

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য আলাদা খেলার সূচি প্রণয়নের চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় পরিকল্পনা শুরু রয়েছে।

তারই ধারাবাহিকতায় জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে এইচপি বিভাগ। তিন ওয়ানডের সঙ্গে রয়েছে দুটি চার দিনের ম্যাচ। ওয়ানডে সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যেখানে অধিনায়ক হিসেবে দেখা যাবে জাকির হাসানকে। এ ছাড়া আলিস ইসলাম, রোহানতদৌলা বর্ষণ, মুশফিক হাসান, আব্দুল গাফফার সাকলাইন, রাকিবুল হাসান থাকছেন।

এ ছাড়া মইন খান, শাহাদাত হোসেন দিপু, ইফতেখার ইফতি, অমিত হাসান, ইয়াসির রাব্বি, চৌধুরি রিজওয়ান, সামিউন বশির রাতুল, আশিকুর রহমান শিবলি রয়েছেন।

আগামী ৬ জুন শুরু হবে সিরিজের ক্যাম্প। ৩ জুন জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। এরপর ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। সীমিত ওভারের লড়াই শেষে তাদের মধ্যকার দুটি চারদিনের ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

প্রথম দুই ওয়ানডে এইচপি দল-জাকির হাসান, শাহাদাত হোসেন,অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, মোঃ আকবর আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান,।আলিস আল ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান।

৩য় ওয়ানডে দল – জাকির হাসান,শাহাদাত হোসেন,অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান. রবিউল ইসলাম, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌলা বর্ষণ, হাসান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: