সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঈদে মুক্তি পাচ্ছে না ‘নাকফুলের কাব্য’

ডেইলি সিলেট ডেস্ক ::

কোরবানির ঈদে ‘নাকফুলের কাব্য’ নামের যে সিনেমার মুক্তির ঘোষণা এসেছিল সেটির মুক্তি পিছিয়ে গেছে।

সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণবশত ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না ‘নাকফুলের কাব্য’।

সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।

সমাজের নানা বাধা আর রক্তচক্ষু উপেক্ষা করে প্রেম ও বিরহের চিত্রনাট্যে নির্মিত হয়েছে সিনেমা ‘নাকফুলের কাব্য’।

ফেরারী ফরহাদের গল্প-সংলাপে সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান।

সিনেমাটি নিয়ে নির্মাতার ভাষ্য, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প উঠে এসেছে ‘নাকফুলের কাব্য’ সিনেমায়। বাস্তবতার সাজানো এই সিনেমাটি দর্শকদের হৃদয়ে দাগ কাটবে বলেই প্রত্যাশা আমাদের।

পূজা চেরি বলেন, “এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন-সবকিছুই খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে।”

সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, আলীরাজসহ অনেকে।

এই সিনেমাতেই প্রথম জুটি হয়ে কাজ করেছিলেন তারা। এরপর আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন আদর-পূজা। সেই দুই সিনেমা ‘লিপস্টিক’ ও ‘টগর’ এরই মধ্যে মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি নাকফুলের কাব্য।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: