সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ১৫ ইউনিট

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে লাগা দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুইটি ইউনিট গিয়ে ৭ টা ৩২ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে ১৫টি করা হয়।

যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতেও বেগ পেতে হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পানির সংকটে কারণে সমস্যায় পড়ারও কথা জানায় ফায়ার সার্ভিস।

কীভাবে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেই তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: