সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ২০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

ডেইলি সিলেট ডেস্ক ::

ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা ঋষিকেশ রায় লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

তারা দুই বন্ধু, বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মনির হোসেন বলেন, বুধবার সকালে দ্রুতগামী একটি মোটরসাইকেল শহরের দিকে যাচ্ছিল। পথে মুন্সিরহাট এলাকায় সড়কের একটি বাঁক অতিক্রম করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়।

এদিকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে আশিকেরও মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, তারা অনেক দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিল। দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা। এমন মৃত্যু আমরা কেউ চাই না।

ওসি মনির হোসেন বলেন, এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: