সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ৫৪ সেকেন্ড আগে
সোমবার, ১৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছে পাকিস্তান

ডেইলি সিলেট ডেস্ক ::

পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি সংশোধিত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান।

সোমবার (১৮ মে) বার্তা সংস্থা রয়টার্সকে এক পাকিস্তানি কর্মকর্তা একথা জানিয়েছেন। তিনি সতর্ক করে এও বলেছেন, “মতভেদ কমিয়ে আনতে বিবাদমান পক্ষগুলোর হাতে বেশি সময় নেই।”

ইরান এর আগে যুক্তরাষ্ট্রের ১৪ দফা প্রস্তাবের জবাবে একটি প্রস্তাব দিয়েছিল। যুক্তরাষ্ট্র সেটি প্রত্যাখ্যান করার পর এবার ইরান পাকিস্তানের মাধ্যমে সংশোধিত এই নতুন প্রস্তাবটি পাঠিয়েছে।

তবে নতুন এই প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু পাকিস্তানি কর্মকর্তা জানান নি। ওদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই পরে নিশ্চিত করে জানিয়েছেন যে, তেহরানের দৃষ্টিভঙ্গি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। তবে তিনিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

দুই পক্ষের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কোনও সমঝোতায় আসতে দীর্ঘ সময় লাগবে কি না – এমন প্রশ্নের জবাবে পাকিস্তানি কর্মকর্তা বলেন, “উভয় দেশই (যুক্তরাষ্ট্র ও ইরান) ঘনঘন তাদের অবস্থান ও শর্ত পরিবর্তন করছে। আমাদের হাতে বেশি সময় নেই।”

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার ছয় সপ্তাহ পর একটি যুদ্ধবিরতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে।

ওদিকে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাবে বেশ কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে হবে এবং হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নিতে হবে।

ওদিকে ইরানের দাবি, লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধাবসান করা, ইরানের বন্দরের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববারেই ট্রুথ সোশালে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য সময় ফুরিয়ে আসছে। ইরান খুব দ্রুত পদক্ষেপ নিলেই ভাল করবে। নয়ত তাদের আর কোনওকিছু অবশিষ্ট থাকবে না।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: