সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যয়, সিঙ্গাপুর – মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট

 

ডেইলি সিলেট ডেস্ক ::

সীমান্ত পেরিয়ে যাওয়া দাবানলের ধোঁয়ার জন্য প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্ত।

আল জাজিরা লিখেছে, কয়েক মাস ধরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটানো ভয়াবহ দাবানলের শিকার ইন্দোনেশিয়া। পুড়ে গেছে প্রায় ৩০ লাখ হেক্টর জমি ও বনভূমি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ফিলিপিন্সের ম্যানিলায় রোববার শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনে প্রেসিডেন্ট সুবিয়ান্ত ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, “আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে। আমরা ভয়াবহ দাবানলের শিকার হয়েছি, সেই আগুনের ধোঁয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়েছিল।

“এটি আমাদের ত্রুটি না হলেও ফের ক্ষমা চাইছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেই দাবানল নিয়ন্ত্রণ করেছি। এতে আমাদের প্রায় চার মাস সময় লেগেছে।”

সুবিয়ান্ত জানান, দাবানল মোকাবিলায় ৭১ হাজার অগ্নিনির্বাপণ কর্মী মোতায়েন করা হয়। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয় ১৬ জনের।

বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

তাকে উদ্ধৃত করে প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, দাবানলের জন্য দায়ী যে কোনো কোম্পানির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। এ নিয়ে পুলিশের তদন্তের আওতায় রয়েছে ১০৪টি কোম্পানি।

দাবানলে পুড়ছে দক্ষিণ সুমাত্রার ঘরবাড়ি। ছবি: রয়টার্স।

আল জাজিরা লিখেছে, ইন্দোনেশিয়া গত ১১ বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবানলের সঙ্গে লড়াই করছে। বিশেষ করে সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ে গেছে।

সেপ্টেম্বরে দেশটিতে দাবানলের আগুনে মারা গেছেন ৩ হাজার ৫৬০ জন। ওই মাসে কালো ধোঁয়া ও দূষণে মারা গেছেন আরও ১ হাজার ৭৫০ জন।

সব মিলিয়ে সেপ্টেম্বরে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩১০ জনের। এর আগে আগস্টে দাবানলের কারণে প্রাণ গেছে ৩ হাজার ৭৪০ জনের।

গত কয়েক মাসে এসব দাবানলের ধোঁয়া ইন্দোনেশিয়ার নিকটবর্তী প্রতিবেশী দেশগুলোর আকাশ ঢেকে দেয়। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

ধোঁয়া ও দূষণের শিকার দেশ দুটি সেজন্য অবশ্য ইন্দোনেশিয়ার কোনো সমালোচনা করেনি। আবার দাবানল নেভাতে সহায়তার জন্যও এগিয়ে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: