সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঈদে আসছে ‘বনলতা সেন’

ডেইলি সিলেট ডেস্ক ::

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের কালজয়ী সৃষ্টিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

শুক্রবার (১৫ মে) সামাজিকমাধ্যমে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশ করেন তিনি। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়।

যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।’

এ বিষয়ে নাবিলা বলেন, ‘অনেক দিনের অপেক্ষা শেষ হলো।

একটা সময় তো আমরা নিজেরাই ভাবছিলাম যে, সিনেমাটা আদৌ মুক্তি পাবে কি না! যেহেতু পোস্টের কাজ ভারতে হচ্ছিল, মাঝে সেখানে যাওয়ার ভিসা নিয়েও নানা জটিলতা ছিল। যে কারণে এত দেরি হলো।

অবশেষে সিনেমাটা মুক্তি পাচ্ছে, আমি ভীষণ খুশি।’

এর আগে ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সে সময় মুক্তি স্থগিত করা হয়। পরে গত বছরের রোজার ঈদেও সিনেমাটি মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

২০২১-২২ অর্থ বছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমাটি। নাবিলা ছাড়াও কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: