সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ যেতে চান ওরিয়ন চেয়ারম্যান ওবায়দুল করিম, মেলেনি অনুমতি

ডেইলি সিলেট ডেস্ক ::

জরুরি চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর অথবা সংযুক্ত আরব আমিরাতে যেতে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিম আবেদন করলেও আদালত অনুমতি দেয়নি।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত তাদের আবেদন নাকচ করে দেয়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জরুরি চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে গত ৪ মে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছিলেন ওবায়দুল করিম ও আরজুদা করিম। এ বিষয়ে গত সপ্তাহে প্রথম শুনানি শেষে অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন রেখেছিল আদালত।

এদিন তাদের পক্ষে শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, কাউন্সিলের সদস্য ও বিডিআর বিদ্রোহ মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিনসহ একাধিক আইনজীবী।

এসময় তারা আদালতের কাছে জরুরি চিকিৎসার প্রয়োজনে অভিযোগ সংশ্লিষ্টদের ভারত, সিঙ্গাপুর অথবা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে আবেদনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক পাবলিক প্রসিকিউটর ওমর ওমর ফারুক ফারুকী ও দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আবেদনটি নামঞ্জুর হয় বলে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ ফেব্রুয়ারি ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: