সর্বশেষ আপডেট : ৪২ মিনিট ৪২ সেকেন্ড আগে
শুক্রবার, ৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

ডেইলি সিলেট ডেস্ক ::

ফুটবল বিশ্বকাপকে (২০২৬) সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য আগামী ২ জুন চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

ফিফার নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী সব দলকে ওই দিন ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। ফিফা আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের পর সেটিই চূড়ান্ত স্কোয়াড হিসেবে গণ্য হবে।

তবে জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার অনুমোদনের আগে কোনো তালিকাই আনুষ্ঠানিক চূড়ান্ত দল হিসেবে বিবেচিত হবে না।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। যদিও সেই তালিকা প্রকাশ করবে না ফিফা। পরে ওই তালিকা থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। স্কোয়াডে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।

আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের আসর। তিন দেশের বিভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

এদিকে, বিশ্বকাপ সামনে রেখে ফুটবল সমর্থকদের আগ্রহও বাড়ছে। বিশেষ করে ২ জুন প্রিয় দলগুলোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: