সর্বশেষ আপডেট : ৩৮ মিনিট ৫ সেকেন্ড আগে
শুক্রবার, ৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোচ নিয়োগে হামজার মতামত প্রসঙ্গে ‍মুখ খুললেন বাফুফে সভাপতি

ডেইলি সিলেট ডেস্ক ::

শুক্রবারের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও এখনো সব কোচের সাক্ষাৎকার নিতে পারেনি বাফুফে। চারদিনের সফরে বর্তমানে ঢাকায় আছেন জাতীয় দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। কোচ নিয়োগে তার পরামর্শ নেবে বাফুফে, এমনই গুঞ্জন ছিল। তবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়ছেন, নির্বাহী সদস্যদের বাইরে কারও পরামর্শই নেওয়া হচ্ছে না।

মোহাম্মদপুরে নতুন কুড়ি ক্রিকেট ম্যাচ দেখতে এসেছিলেন হামজা। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতিও। সাংবাদিকদের তিনি বলেন, ‘কোচ নিয়োগের প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ এবং সোজাসাপ্টা। এখানে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি সিভি যাচাই-বাছাই করে ইন্টারভিউ নিচ্ছে। এই প্রক্রিয়ার বাইরে কারো সঙ্গে কোনো পরামর্শ হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।’

আগামী রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ১৫ মের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে ফেডারেশনের। তাবিথ বলেন, ‘১১ জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে—আজকে হবে এবং আগামীকালও হবে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন ১১ জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নেব। এটাই হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। আমরা চাই ১৫ মের ভেতর নতুন চুক্তি সই করতে।’

কোচ নির্বাচনের ক্ষেত্রে বাজেট বড় ইস্যু হলেও বাফুফে মূলত বিনিয়োগের বিপরীতে সেরা ফলাফলটিই খুঁজছেন। বর্তমানে ৫ জনের সাক্ষাৎকার শেষ হয়েছে। তাবিথ বলেন, ‘বাজেট হলো কী বিনিয়োগ করছেন, তার বিপরীতে আমরা কী পাচ্ছি। আগামী দুই বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে—যে কী ধরনের টুর্নামেন্ট আমরা খেলতে যাচ্ছি, কী ধরনের দল গঠন করতে চাই। সব বিবেচনা করে আমরা যখন কোচের সঙ্গে চূড়ান্ত করব, তখন সম্ভবত সবার শেষে আসবে অর্থের ব্যাপারটা। সেখানে যদি আমাদের বাজেটের বাইরে চলে যায়, আমি চেষ্টা করব স্পন্সরদের সঙ্গে, সরকারের সঙ্গে, সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে বিষয়টি মোকাবেলা করার জন্য।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: