সর্বশেষ আপডেট : ৪১ মিনিট ৪৩ সেকেন্ড আগে
শুক্রবার, ৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আইসিসির মাস সেরার তালিকায় নাহিদ রানা

ডেইলি সিলেট ডেস্ক ::

এপ্রিলের মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে পুরুষ বিভাগে জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে দারুণ ভূমিকা রাখেন ২৩ বছর বয়সী এই গতিতারকা। পুরো সিরিজে তিনি নেন ৮ উইকেট, ইকোনমি ছিল ৪.৪৬।

সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ জেতাতে বড় অবদান রাখেন নাহিদ। সেই ম্যাচে বাংলাদেশ ৫৫ রানের জয় পায়। পরে চট্টগ্রামে শেষ ম্যাচেও শিকার করেন দুটি উইকেট।

পুরুষ বিভাগের বাকি দুই মনোনীত ক্রিকেটার হলেন ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার।

ওমানের অধিনায়ক জাতিন্দর সিং মাসজুড়ে ওয়ানডেতে করেন ২৬৬ রান। তার গড় ছিল ৫৩.২০ এবং স্ট্রাইক রেট ১১৫.১৫। নেপালের বিপক্ষে ৯১ বলে ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি পেসার অজয় কুমার মাসে নেন ৯ উইকেট। নেপালের বিপক্ষে ৩৪ রানে ৩টি এবং ওমানের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি।

নারী বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন লরা উলভার্ট, ইমেশা দুলানি এবং লরা কার্ডোসো।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুটি ৬৯ রানের ইনিংস খেলেন। এরপর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করে দলকে ৪-১ ব্যবধানে সিরিজ জেতান।

শ্রীলঙ্কার ওপেনার ইমেশা দুলানি বাংলাদেশের বিপক্ষে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ সিরিজে ১১৬ রান করে সিরিজসেরা হন। পরে টি-টোয়েন্টিতেও করেন ৮২ রান।

আর ব্রাজিলের লরা কার্ডোসো টি-টোয়েন্টিতে ২০৩ রান করার পাশাপাশি নেন ১৭ উইকেট। লেসোথোর বিপক্ষে অবিশ্বাস্য ৪ রানে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: