সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না: প্রসেনজিৎ

ডেইলি সিলেট ডেস্ক ::

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, “আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ— দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।”

মঙ্গলবার (৫ মে) নিজের সামাজিকমাধ্যমে এ পোস্ট করেন তিনি।

রাজনৈতিক জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন টলিউডের এ জনপ্রিয় অভিনেতা।

সাম্প্রতিক কিছু ঘটনার জেরে তাকে ঘিরে তৈরি হওয়া জল্পনা নিয়েও মুখ খুলেছেন তিনি। প্রসেনজিৎ স্পষ্ট করে জানান, তিনি কাউকে ফোন করেননি, বরং তার ছোট ভাই তাকে ফোন করেছিলেন। বড় দাদা হিসেবে আশীর্বাদ করা তার কর্তব্য, এবং তিনি কেবল সেই দায়িত্বই পালন করেছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেতার এই পোস্ট সামনে আসার পর তা নিয়ে ইতোমধ্যেই নেটমাধ্যমে চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘ অভিনয় জীবনে নিজেকে কেবল একজন শিল্পী হিসেবেই তুলে ধরতে চাওয়ার বার্তাই দিয়েছেন প্রসেনজিৎ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: