সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চীনা প্রতিষ্ঠান কাইকি ইন্টারন্যাশনালের প্রদর্শনী আয়োজন

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশের পোশাক খাতকে পণ্যের বহুমুখী ও গুণগত মানে সমৃদ্ধ করতে বিশ্বসেরা চীনা কোম্পানি চুয়াংফু নিটিং মেশিন নিয়ে প্রদর্শনীর আয়োজন করল চীনা প্রতিষ্ঠান কাইকি ইন্টারন্যাশনাল।

রোববার (৩ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইন্টারন্যাশনাল নিটিং মেশিনারিজ এক্সিবিশন -ও উন্নত প্রযুক্তির মেশিনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে কাইকি ইন্টারনেশনালের এমডি জনাব গাও বলেন, আরএমজি খাতে বাংলাদেশেরকে বিশ্বের বাজারে ১ নম্বর তালিকাতে স্থান করে নিতে প্রয়োজন সেরা প্রযুক্তি, যা একই সাথে কমাবে উৎপাদন খরচ ও । তাই আমরা চুয়াংফু মেশিন নিয়ে এসেছি।

সোয়েটার বুননে সারা বিশেব দাপটের সঙে্‌গ কাজ করে আসা চীনের সেরা কোম্পানি চুয়াংফু গ্রুপের উন্ ন ত ‍ প্রযুক্তির. উৎপাদনে সেরা. খরচ সাশ্রয়ি মেশিনের এই এক্সিবিশন শুধু একটি প্রদর্শনী নয়, এটা একটি সুযোগ, একটি প্ল্যাটফর্ম, যা আমাদের আর্ এম জি খাতের শক্তিশালি ভবিষ্যতের কাঠামো গড়ে তুলতে পারে।চুয়াংফু গ্রুপের এমডি জনাব ফু বলেন, ইন্টেলিজেন্ট প্রোডাকশন ম্যানেজমেন্ট সিস্টেম- মাধ্যমে চালিত মেশিনে ১ সেকেন্ডে দেড় মিটার বুনন করতে পারে। উন্নত ফুল-মোটর ড্রাইভ সিস্টেম এবং স্মার্ট ইলেকট্রনিক ইয়ার্ন ফিডিং প্রযুক্তি, যা নিশ্চিত করে দ্রুত উৎপাদন, কম ত্রুটি এবং মানের ধারাবাহিকতা।

বাংলাদেশের বাজারের জন্য এই মেশিনের স্থানীয় টেকনিক্যাল সাপোর্ট, দ্রুত স্পেয়ার পার্টস সরবরাহ, অন-সাইট ইনস্টলেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা দিচ্ছে কাইকি ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে বিকেএমইএ এর সভাপতি মো হাতেম বলেন, শিল্পকখানায় এই উন্নত প্রযুক্তির মেশিন স্হাপন করার মাধ্যমে এই শিল্পকে বিশ্ব বাজারে তার অবস্থানকে আরো শক্তিশালী করবে।

এই বছরের থিম ছিলো“নিটিং ইওর ভিশন”। ছুয়াংফু মেশিনের রাখা হয়েছে জ্যাকার্ড, ক্যাবল নিট, পয়েন্টেল, ইনটারশিয়া, রিবড কাফস ও কলারসহ থ্রিডি নিটিং ডিজাইনের মতো অত্যাধুনিক সব প্রযুক্তি।

এই অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়ী ছাড়াও ফ্যাশন ইন্ডিস্ট্রিজে জড়িত বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ জড়ো হয়েছিলেন এই আয়োজনে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: