![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে কোনো দলই কোনো বিজয়-মিছিল, উৎসব বা জমায়েত করতে পারবে না। সমগ্র রাজ্য জুড়েই এই নিয়ম বহাল থাকবে।
তবে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে, আগামীকাল অর্থাৎ পাঁচই মে থেকে প্রশাসনের অনুমতি নিয়ে বিজয় মিছিল করা যাবে।