সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি

ডেইলি সিলেট ডেস্ক ::

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) বার্নলিকে হারিয়ে শিরোপার রেস জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পেপ গার্দিওলার দল।

বুধবার (২২ এপ্রিল) রাতে বার্নলিকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। ম্যাচের একমাত্র গোলটি করেন এর্লিং হ্যালান্ড।

বার্নলির মাঠে খেলতে নেমে পঞ্চম মিনিটেই হালান্ডের গোলে লিড পায় সিটি। কিন্তু এরপর ২৮টি শট নিয়েও আর কোনো গোল করতে পারেনি তারা।

গত ১১ এপ্রিল পর্যন্ত লিগে আর্সেনাল ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। গানার ভক্তরা যখন শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তখনই ঘটে ছন্দপতন। বোর্নমাউথের কাছে ঘরের মাঠে হার এবং সিটির কাছে বড় ব্যবধানে হারের পর মাত্র ১১ দিনে সেই লিড হারাল মিকেল আর্তেতার দল।

৩৩ ম্যাচ শেষে সিটি এবং আর্সেনাল উভয়ের পয়েন্ট এখন ৭০। জয়-পরাজয়ের পরিসংখ্যানও হুবহু এক। সিটি কেবল বেশি গোল করার কারণে (৬৬ বনাম ৬৩) টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে।

লিগে আর মাত্র ৫টি ম্যাচ বাকি। যদি দুই দলই তাদের সব ম্যাচে জয় পায়, তবে পয়েন্ট দাঁড়াবে ৮৫। সেক্ষেত্রে গোল ব্যবধান বা গোল সংখ্যাই নির্ধারণ করবে চ্যাম্পিয়ন কে হবে। সিটি গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার এমন সুযোগ নষ্ট করায় গ্যারি নেভিল সতর্ক করে বলেছেন, শিরোপা দৌড়ে এই মিসগুলো মূল্যবান হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: