সর্বশেষ আপডেট : ১ মিনিট ৫৮ সেকেন্ড আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জে বুরহান উদ্দিন সড়কের কাজ দ্রুত শেষের নির্দেশ এমপি এমরান আহমদের

গোলাপগঞ্জ সংবাদদাতা ::

দীর্ঘদিনেও সংস্কার কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বুরহান উদ্দিন সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ। জনদুর্ভোগ লাঘবে সড়কটির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সড়কটি পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মামুন খান।

পরিদর্শনকালে এমরান আহমদ চৌধুরী বলেন, জনগণের অকৃত্রিম ভালোবাসায় তিনি জাতীয় সংসদে গিয়েছেন এবং মানুষের কষ্ট দূর করাই তাঁর প্রধান লক্ষ্য। সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাকিম পারভেজ, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সহ-সভাপতি রাহুল হোসেন সাহেল, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক আল-মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ তালুকদার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাসিতুর রহমান, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত আলম মাসুদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া শাহজাহান এবং সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমানসহ অনেকে।

উল্লেখ্য, বাঘা ইউনিয়নের উপর দিয়ে যাওয়া বুরহান উদ্দিন সড়কের প্রায় ৭ কিলোমিটার অংশে উন্নয়ন কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: