সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এসএমপির ডিবির অভিযানে ৫৩ বস্তা ভারতীয় চা-পাতাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চা-পাতাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকায় মৃত মকবুলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যান থেকে ৫৩ বস্তায় ২ হাজার ৩৮৫ কেজি ভারতীয় অবৈধ চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চা-পাতার আনুমানিক মূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা।

এ ঘটনায় সিলেট গোয়াইনঘাট উপজেলার ফেনাইকোনা গ্রামের আতাউর রহমানের ছেলে ইকবাল হোসাইন (২৬)কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৮, তারিখ ১৩ এপ্রিল ২০২৬।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: