সর্বশেষ আপডেট : ২ মিনিট ১৩ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না: ট্রাম্প

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। তবে চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমরা নিশ্চিত হয়েছি যে, সেখানে একটি অত্যন্ত ফলপ্রসূ সরকার পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) ঘটেছে!

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বি-২ বোম্বারের হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে চাপা পড়া সব পারমাণবিক বর্জ্য বা উপাদান খনন করে সরিয়ে ফেলবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারির মাধ্যমে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ওপর নজর রাখা হচ্ছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও বলেছেন, ইরানকে ‘শুল্ক ও নিষেধাজ্ঞা’ থেকে মুক্তি দেওয়া হবে। তিনি দাবি করেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫টি পয়েন্টের মধ্যে ‘অনেকগুলোতেই ইতিমধ্যে ঐকমত্য হয়েছে’।

তবে মার্কিন প্রেসিডেন্টের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: