সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আট দিন আগে হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আফরানকে। শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলা হলেও পরিবার নেয়নি। আজ (শুক্রবার) ভোর সাড়ে ৫টার দিকে শিশুটি মারা যায়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ শিশুটি হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গত তিন দিন আগে শিশুটির অবস্থার অবনতি হলে সে সময় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যাপারে পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছিল। সম্ভবত আর্থিক দৈন্যতার কারণে শিশুটির পরিবার তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শিশুটি মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: