সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শুক্র ও শনিবার বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব লেনদেন

ডেইলি সিলেট ডেস্ক ::

বৃহস্পতিবার রাত ১২টা থেকে দুইদিন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম কার্ডসহ সব ধরণের লেনদেন বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে জানানো হয়েছে, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের উদ্দেশে সোনালী ব্যাংককে ১৫ অক্টোবর রাত ১২ টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকটিকে ডাউনটাইমের অনুমতি দেয়া হয়েছে। এই সময়ে ব্যাংকটির কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে। তবে এর মধ্যে শনিবার (১৭ অক্টোবর) যদি কোনো কারিগরি জটিলতা না হয়, সেক্ষেত্রে ব্যাংকটির স্বাভাবিক লেনদেন চলবে।

সম্প্রতি এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাপ্তাহিক ছুটি হলেও আগামী শনিবার সব ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

এদিকে, একই কারণে ডিজিটালসহ সব ধরণের লেনদেন ৮৪ ঘণ্টা বন্ধ রাখার অনুমতি পেয়েছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। ২০ অক্টোবর রাত ১২ টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকটির কার্যক্রম বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: