সর্বশেষ আপডেট : ৪৯ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) সিলেটজুড়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নগরীর সর্বত্র সকাল থেকেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।

সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লির ঢল নামে। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রধান জামাতে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

একই সময়ে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা আসজাদ আহমদ। হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণেও সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা ছিল। নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়। পৃথক এসব জামাতে ইমামতি করেন শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

এছাড়া কালেক্টরেট জামে মসজিদ, জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসা, দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দান, কাজিরবাজার মখন জামে মসজিদ ও টিলাগড় শাহ মাদানী ঈদগাহসহ নগরীর বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি পাড়া-মহল্লার মসজিদেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

জানা গেছে, এবছর সিলেট জেলা ও মহানগরজুড়ে প্রায় ৩ হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো সিলেটজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদগাহ ও মসজিদ এলাকাগুলোতে কঠোর নজরদারি রাখেন, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।

নামাজ শেষে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এতে পুরো সিলেটজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ঈদ উৎসবের পরিবেশ।

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: