সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন, রকেট হামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ইরাকে মার্কিন স্থাপনা লক্ষ্য করে এটি সবচেয়ে তীব্র হামলা বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, মঙ্গলবার ভোররাতে নগরীর আশপাশের এলাকাগুলো থেকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ও অন্তত পাঁচটি ড্রোন ছোড়া হয়।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সংবাদাতা দূতাবাসটির দিকে অন্তত তিনটি রকেট ছুটে যেতে দেখেছেন। এদের মধ্যে দুটিকে দূতাবাসের সি-র‌্যাম এয়ার ডিফেন্স সিস্টেম গুলি করে ভূপাতিত করে কিন্তু তৃতীয়টি দূতাবাস কম্পাউন্ডের ভেতরে আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায় আর ধোঁয়া উঠতে দেখা যায়, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি। রয়টার্সের আরেক প্রত্যক্ষদর্শী সংবাদাতা বাগদাদে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন।

রয়টার্স মন্তব্য নেওয়ার জন্য কল করে মার্কিন দূতাবাসের ফোনগুলো বন্ধ পায়।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন, ইসরায়েলি যুদ্ধের প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন স্বার্থগুলোতে আক্রমণ চালাচ্ছে দেশটির ইরান সমর্থিত মিলিশিয়ারা।

সোমবার ইরানের মিত্র ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ এক ঘোষণায় জানায়, তাদের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এরপর ইরানের আরেক মিত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানায়, সিরিয়ার সীমান্তবর্তী ইরাকি শহর আল-কাইম এ বিমান হামলায় তাদের অন্তত আট যোদ্ধা নিহত হয়েছে।

ইরাকের নিরাপত্তা বাহিনীকে বাগদাদের কিছু অংশজুড়ে মোতায়েন করা হয়েছে আর নগরীর সুরক্ষিত গ্রিন জোন বন্ধ করে দেওয়া হয়েছে। এই গ্রিন জোনই ইরাকের সরকারি দপ্তরগুলোর পাশাপাশি মার্কিন দূতাবাসসহ অন্য কূটনৈতিক মিশনগুলোর ঠিকানা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: