সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ডেইলি সিলেট ডেস্ক ::

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বাস কাউন্টার থেকে কেউ যদি বাড়তি ভাড়া চায় সরাসরি জানাবেন, ডিএমপি কঠোর ব্যবস্থা নেবে।

আলী হোসেন ফকির বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় যানজট নিরসনে কাজ চলছে। ঈদকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই।

এ সময় তিনি টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয় সে বিষয়ে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: