সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চিন্তামনি দাওয়াতুল ঈমান মাদরাসায় ক্বিরাআত প্রশিক্ষণের পুরস্কার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা ::

মাহে রমজান উপলক্ষে চিন্তামনি দাওয়াতুল ঈমান মাদরাসায় ক্বিরাআত প্রশিক্ষণের পুরস্কার বিতরণ, ড্রেস প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার নাইবে মুহতামিম হাফিজ মাওলানা ইয়াহইয়া খান।

পুরস্কার বিতরণী মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ইয়াহইয়া খান বলেন, ইসলামি জীবনব্যবস্থা প্রতিষ্ঠা, নৈতিক চরিত্র গঠন এবং কোরআন-সুন্নাহ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় শিক্ষার প্রসার এবং হাফেজে কোরআন তৈরির মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গড়ে ওঠে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা মুহিবুর রহমান, মাস্টার মনোয়ার হোসেন মান্না, মাওলানা আবু তাহের মিসবাহ, মাওলানা আল আমিন ও মাওলানা জামাল আহমদ জাকারিয়া।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকার মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন আমির আলী, সুফিয়ান খান, সালমান আহমদ সোহেল, সানুর চৌধুরী, শিমুল আহমদ, আলতাব হোসেন, হরমুজ আলী, আব্দুল কাদির, ফয়জুল ইসলাম, জিল্লুর রহমান, মুক্তার আহমদ, জাকির আহমদ, ফারহান আহমদ, লুবা খান খোকন, আব্দুল মালিক, ফয়জুর আহমদসহ অনেকে।

পুরস্কার ও ড্রেস বিতরণ এবং ইফতার মাহফিল সফলভাবে আয়োজন করায় মাদরাসার শুরা কমিটির সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল জলিল, আব্দুর রব ও ছামি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: