সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের সংসদীয় ইতিহাসে বিদ্যমান নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ইতিবাচক ও শক্তিশালী গণতান্ত্রিক চর্চা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের একথা জানান তিনি।

সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংবিধান (Constitution), কার্যপ্রণালি বিধি (Rules of Procedure), সংসদের প্রথা (Customs) এবং প্রচলিত রীতিনীতি (Convention) নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের দেশগুলোতে সংসদের যে ধরনের সুস্থ চর্চা রয়েছে, সেসব বিষয় নিয়ে আমাদের সদস্যদের সাথে কথা বলেছি।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং বলবে—এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে, সেগুলো আমরা মানুষের মন থেকে মুছে দিতে চাই।

প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সুস্থ সংসদীয় সংস্কৃতিতে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, একজন শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক একইভাবে আমরা নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা করছি। তাদের ভেতর আগে থেকে কোনো খারাপ সংস্কৃতি না থাকায় তারা ভালো শিক্ষাটা সহজেই গ্রহণ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: