সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের

ডেইলি সিলেট ডেস্ক ::

খাবাত অর্গানাইজেশন অব ইরানিয়ান কুর্দিস্তানের মহাসচিব বাবাশেখ হোসেইনি বলেছেন, ইরাকে অবস্থান করা ইরানি কুর্দি যোদ্ধাদের ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খুবই বেশি। যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন ছিল, তার যোদ্ধারা কি ইতিমধ্যে কোনো স্থল অভিযান শুরু করেছে কি না।

জবাবে বাবাশেখ বলেন, এই মুহূর্তে না। আমরা এখন কোনো আক্রমণাত্মক অভিযানে জড়িত নই।

তবে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছি এবং এখন পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ায় পদক্ষেপ নেওয়ার শক্ত সম্ভাবনা রয়েছে।

বাবাশেখ বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে খুব সম্ভবত আমরা স্থল অভিযান শুরু করার দিকে এগোব।

তিনি বলেন, “আমেরিকানরা বিভিন্ন মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সরাসরি কোনো বৈঠক হয়নি—তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, এই শাসনব্যবস্থার ব্যাপারে কী করা উচিত, কী কী উপায় আছে এবং ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করতে পারি কি না—শুধু সেই প্রেক্ষিতেই আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে বাবাশেখ বলেন, এখন পর্যন্ত সরাসরি যোগাযোগ হয়নি, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে, অন্য কুর্দি ব্যক্তিদের মাধ্যমে কথা হয়েছে। যখন সময় আসবে এবং আমরা তাদের সঙ্গে দেখা করব, তখন তা অপারেশনাল ক্ষেত্রেই পরিষ্কার হবে। অবশ্যই এমন অভিযানের জন্য আমাদের অস্ত্র, বিস্ফোরক এবং আধুনিক সরঞ্জাম দরকার।

তিনি বলেন, আপনারা জানেন, আমাদের কাছে যে সরঞ্জাম আছে তা বেশ সাধারণ ও পুরোনো। আজকের যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি আধুনিক, তাই এমন কিছু হলে আমরা এসব সহায়তা চাইব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: