সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট নগরীতে পৃথক অভিযানে ১০ জন আটক

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগরীর কোতোয়ালী এলাকায় বিশেষ অভিযানে সাতজন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। একই রাতে পৃথক অভিযানে ইয়াবাসহ আরও তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারের রংমহল টাওয়ার সংলগ্ন একটি ড্রেনের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—
মৌলভীবাজার জেলার রাজনগর থানার দাসপাড়া গ্রামের মৃত ছাত্তারের পুত্র ইমন আহমদ, একই গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র রুবেল (২১), শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকার মালেক মিয়ার পুত্র ইমন (১৮), সিলেট জেলার এয়ারপোর্ট থানার বাইশটিলা এলাকার মৃত আসুল আলমের পুত্র ইয়াসিন (১৮)। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার গোপালপুর (বাংলা বাজার) এলাকার আসাদ মিয়ার পুত্র হৃদয় আহমদ (১৮) এরা প্রত্যেকেই ভাসমান। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও (খালপাড়) গ্রামের লাল মিয়ার পুত্র শাহান আহমদ (১৮), বর্তমানে কাজীটুলা সুলতান মিয়ার কলোনী। সিলেট জেলার কোতোয়ালী থানার জল্লারপাড় এলাকার লিয়াকতের পুত্র শওকত মিয়া (৩০)। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-০৪, তারিখ ০১/০৩/২০২৬ খ্রি. দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় মামলা রুজু হয়। আসামিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
এদিকে, ২৮ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ মিনিটে লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই সুমন মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে লালাদিঘীরপাড় পশ্চিমপাড়ায় ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন—
সিলেট জেলার কোতোয়ালী থানার লালাদিঘীরপাড় পশ্চিমপাড়া এলাকার নাসির উদ্দিনের পুত্র আব্দুল মমিন তিহাম (২৬)। এ ঘটনায় মামলা নং-০১, তারিখ ০১/০৩/২০২৬ খ্রি., ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু হয়েছে।
অপরদিকে, ১ মার্চ রাত ১টা ১৫ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন—
সুনামগঞ্জ জেলার ছাতক থানার কৈতক গ্রামের মো. হোসেন আহমদের পুত্র তারেক আহমদ (২২), বর্তমানে এয়ারপোর্ট থানার আম্বরখানা হাউজিং স্টেইট।
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মধ্য সোনারপাহার এলাকার মো. উকিল ভূইয়ার পুত্র মো. নাজিম (২৪), বর্তমানে কোতোয়ালী থানার কালীঘাট বড়গদি চাউলের দোকান এলাকায় অবস্থানরত।
এ ঘটনায় মামলা নং-০২, তারিখ ০১/০৩/২০২৬ খ্রি., ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু হয়েছে। আটক ব্যক্তিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: