সর্বশেষ আপডেট : ১ মিনিট ১০ সেকেন্ড আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর জন্য শপথ উৎসর্গ করলেন এমরান আহমদ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সিলেট–৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে তিনি শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের পর এক বিবৃতিতে এমরান আহমদ চৌধুরী বলেন, তাঁর এই শপথ সিলেট–৬ আসনের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি উৎসর্গ করা হলো। তিনি বলেন, আসনের জনগণের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন না পেলে এ অবস্থানে আসা সম্ভব হতো না। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর ব্যালটের রায়ের যথাযথ মূল্যায়ন করতে আল্লাহর কাছে দোয়া কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এমরান আহমদ চৌধুরী ৮ হাজার ৩৪৮ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: