![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নেবে না বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই।’
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে দলের অবস্থান তুলে ধরে এ তথ্য জানান সালাহউদ্দিন।
কক্সবাজার-১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পরে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।