সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি: ভিসিসহ আহত ৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনায় উপাচার্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষকদের একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও নিয়োগ কার্যক্রমের প্রতিবাদে বিএনপিপন্থী সাদাদলের শিক্ষকরা তার সঙ্গে দেখা করতে যান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দেখা করার চেষ্টা করলেও উপাচার্য নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছিলেন। এদিন তারা কথা বলতে গেলে সেখানে আগে থেকেই উপাচার্যের অনুসারী শিক্ষক-কর্মচারীরা অবস্থান করছিলেন। একপর্যায়ে তর্ক-বিতর্কের জেরে একজন শিক্ষককে ঘুষি মারার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়। সাদাদল দাবি করেছে, তাদের অন্তত ৯ জন শিক্ষক আহত হয়েছেন।

অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভিন্ন বক্তব্য দিয়ে বলেন, কিছু শিক্ষক যোগ্যতা ছাড়াই বিভিন্ন পদে নিয়োগের দাবি নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাদের থামাতে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এতে ৬ জন আহত হন। প্রশাসনের ওপর হামলার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে আরেক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাহবুব ইকবালকে হামলার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। রবিবার দুপুরে ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন শিক্ষকরা। ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করেন, উপাচার্যের প্রশাসনিক অনিয়ম নিয়ে প্রশ্ন তোলায় তাকে আক্রমণ করা হয় এবং এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদের নেতৃত্বে কয়েকজন জড়িত ছিলেন।

ঘটনার পর শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: