সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘চট্টগ্রাম বন্দরের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি হচ্ছে না’

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি অন্তর্বর্তী সরকার চুক্তি করে যেতে পারছে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে সচল করতে সরকার হার্ড লাইনে যাবে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।।

এ সময় নৌ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম ও তার আশপাশের এলাকার নির্বাচন বিঘ্ন করতে এই আন্দোলন হচ্ছে। স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হবে।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনালের সাথে অন্তর্বর্তী সরকার চুক্তি করে যেতে পারছে না। নেগোসিয়েশনে সময় লাগবে।

উল্লেখ্য, বিদেশি কোম্পানির কাছে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চার দফা দাবিতে বন্দরে ফের অনির্দিষ্টকালের জন্য শুরু হয় শ্রমিক ধর্মঘট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: