![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে এ ঘটনা ঘটে বলে তাঁর স্বজন ও পুলিশ জানিয়েছে।
নিহত যুবকের নাম মারুফ হোসেন ওরফে দুখু। তাঁর বাড়ি ধলপুর এলাকায়। সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের একটি গলিতে পাতিল তৈরির কারখানায় কাজ করতেন তিনি। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ সবার ছোট।
তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।
হাসপাতালে নিহতের স্ত্রী মিম বলেন, সন্ধ্যায় কাজ থেকে ফিরে বাসার পাশেই সিটি পল্লীর মাঠে ছিলেন মারুফ। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিম বলেন, “আমার স্বামী অনেক ভালো ছেলে। কারো সঙ্গে দ্বন্দ্ব বা ঝামেলায় জড়ায় না। কারা কী কারণে গুলি করে হত্যা করল, বলতে পারছি না।”